1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সুনামগঞ্জে শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

  • প্রকাশিত সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ বার পড়েছেন

সুনামগঞ্জে ৮ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার(৬ জুন) বিকালে জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লামাকাটা গ্রামে তাদের আটক করে গ্রামবাসী।

আটকরা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও পশ্চিম পাড়ার দুই কিশোর। তারা ওই ভুক্তভোগী কন্যা শিশুর প্রতিবেশী।

স্থানীয় সুত্রে জানা যায়, শিশুটির বাবা মারা গেছেন এবং মা জীবিকার প্রয়োজনে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি তার নানার বাড়িতে থাকে। গত বৃহস্পতিবার দুপুরে কলাগাঁও পশ্চিম পাড়া গ্রামের ওই দুই কিশোর শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে কলাগাঁও নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষনকারীরা। ঘটনার পর স্থানীয় ভাবে জানাজানি হলে অভিযুক্তদের পরিবার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

কিন্তু আজ দুপুর থেকে বিষয়টিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়লে গ্রামের লোকজন পাশের লামাকাট গ্রাম থেকে দুই কিশোরকে আটক করে কলাগাঁও বাজারে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।পরে পুলিশের কাছে দুজনকে তুলে দেয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্টার নিউজকে জানান, শিশুর নানির পক্ষ থেকে একটি অভিযোগ হয়েছে। আমারা দুজনকে আটক করেছি, তাদেরও বয়স কম। শিশুর ডাক্তারি পরীক্ষা নিরিক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host