1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতির বড় ঘোষণা

  • প্রকাশিত সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন
ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

বাংলাদেশি-অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার উদ্যোক্তা রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতে ডেটা সেন্টার প্রকল্পে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদাকে কাজে লাগাতেই এই বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রবিন খুদার বৈঠকের এই বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। গত শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এয়ারট্রাঙ্ক জানায়, তারা ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তুলতে চায়।

রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র ১৮ বছর বয়সে রবিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়তে যান। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারের বেশি।

রবিনের প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘এ ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’

এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যে। চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিস জানান, এয়ারট্রাঙ্ক রাজ্যটিতে তিন গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ডেটা সেন্টার হাব গড়ে তুলবে, যেখানে প্রায় ২ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন খুদা। বছর দুয়েক আগে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে খুদা এখনো কোম্পানিটিতে একটি ছোট কিন্তু মূল্যবান অংশীদারিত্ব ধরে রেখেছেন।

এয়ারট্রাঙ্ক ইতোমধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং ভারত, জাপান, মালয়েশিয়ায় কার্যক্রম পরিচালনা করছে তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host