1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

নড়াইল-যশোর মহাসড়কে বাস উল্টে আহত ২০

  • প্রকাশিত সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

নড়াইল-যশোর মহাসড়কে পাসপোর্ট অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে সাইড দিতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় শিশু, নারী ও পুরুষসহ বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host