1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার জাফরপুরে অবস্থিত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি ব্যারাকের ছয়তলা ভবন থেকে লাশ উদ্ধার করা হয়।

ওই বিজিবি সদস্যের নাম আজিজুর রহমান (৪০)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি ৬ বিজিবিতে নায়েক পদে কর্মরত ছিলেন।

বিজিবি ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুর রহমান সদর উপজেলার জাফরপুরে অবস্থিত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আবাসিক এলাকার ছয়তলা ভবনের একটি ব্যারাকে থাকতেন। ভবনটির পাঁচতলা পর্যন্ত বিজিবি সদস্যরা থাকলেও ছয়তলা ছিল ফাঁকা। শুক্রবার রাতের কোনও একসময় সহকর্মীদের অগোচরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। সকালে বিষয়টি জানাজানি হলে ৬ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ও পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

শনিবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‌‘বিজিবি সদস্য আজিজুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host