1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় বিশ্বাস অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন— ‘আগে ধর্মব্যবসায়ীদের চিনুন’ রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিয়ো! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দুই বছরেও সংস্কার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পূর্বঘোষণা ছাড়াই চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার আই আইটিতে ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন ভারতীয় শিক্ষার্থী রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত

কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

  • প্রকাশিত সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

কুমিল্লা, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল আটটার দিকে কুমিল্লা নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট হাইওয়ে ও থানা-পুলিশের পক্ষ থেকে এখ পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুমিল্লায় বাসে বাইকের ধাক্কা, ব্যবসায়ীসহ নিহত দুই

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে এর দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রলপাম্পের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মো. ছানাউল্লাহ। তিনি কুমিল্লা রেলওয়ে স্টেশনের ‘মোটরস অ্যান্ড ফার্নিচার’–এর ব্যবসায়ী। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রলপাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁয়ে চাকা ফেটে কাভার্ড ভ্যান উল্টে চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের চাকা ফেটে চালক নিহত হয়েছেন। এদিন সকাল আটটার দিকে সোনারগাঁয়ের নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানোর পর কাভার্ড ভ্যানটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে খুঁটিটি ভেঙে পড়লে এলাকায় সাময়িক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

নিহত কাভার্ড ভ্যানচালকের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন, ঢাকাগামী লেনে একটি কাভার্ড ভ্যানের চাকা আকস্মিক পাংচার (ফেটে) হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয় এবং উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুড়িগ্রামে পিকআপ-বাইক মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিদ্দিক শেখ ও তার ছেলে দুলু মিয়া (২৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকায়। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা ও ছেলে একটি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি দ্রুতগতির মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটিকে জব্দ করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশু নিহত

এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host