1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বাজারে আগুন লেগে ৯৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি কাপড়ের দোকানে আগুন লেগে গোটা বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

তবে তার আগেই প্রায় দেড় ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে বাজারের ৮০টি কাপড়ের দোকান, জাকের পার্টির অফিস এবং ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকানসহ আরও ১৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয় ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ী, তারা প্রায় সবাই ঋণ নিয়ে ব্যবসা করছেন।

এখন সবাই নিঃস্ব হয়ে গেলেন। তিনি পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার দাবি জানান।
 

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (৫ নম্বর ইউনিয়ন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host