1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

আজ ৫ জুন ২০২৬, শুক্রবার সকাল ১০টায় বরিশাল সদর রোডস্থ আর্যলক্ষ্মী ভবনের (৩য় তলা) সভাকক্ষে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখার সভাপতি অসিত সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ নাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. কালিদাস ভক্ত, অ্যাডভোকেট সঞ্জয় খাকসেল, রনজিত সেন, সাংগঠনিক সম্পাদক সুজন রায়, শুভদ্বীপ শিকদার শুভসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। একইসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা যুবসমাজকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।
ঐক্য, সংগঠন ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি শক্তিশালী যুব সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এগিয়ে যাবে— এই অঙ্গীকারেই প্রতিনিধি সভার কার্যক্রম সম্পন্ন হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host