1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় প্রাণ গেল দম্পতিসহ ৩ জনের

  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারানোর পর যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি ও চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনায় নিহত দম্পত্তির মেয়ে গুরুতর আহত হয়েছেন বলে বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানিয়েছেন।

নিহতরা হলেন- বেলকুচির আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল আজুগড়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে অটোভ্যান চালক নুরু মিয়া (৩৫)।

নিহত দম্পত্তির মেয়ে আহত তামান্না খাতুনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইমাম জাফর বলেন, “অটোভ্যানটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

“এতে ঘটনাস্থলেই অটোভ্যান যাত্রী মোতালেব, তার স্ত্রী ফজিলা ও চালক নুরুর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়।”

আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে; তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত বাস ও অটোভ্যানটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

“নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host