1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

চৌগাছা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আটক

  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম চৌগাছা উপজেলার গুয়াতলী গ্রামের মৃত মঈনুদ্দীন খানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে এলাকায় খুব বেশি দেখা যায়নি। হঠাৎ পুলিশি অভিযানে তাকে আটক করার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আরিফুলসহ অন্যরা চৌগাছায় সরকারবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন। পুলিশ তা ভেস্তে দেয়। এ সময় আরিফুলকে আটক করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host