1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

যশোরে নারী ব্যাংকারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে প্রাক্তন সতীনের বিরুদ্ধে আদালতে মামলা

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

যশোরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক নারী ব্যাংকারকে দা দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার আরএন রোড এলাকার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে আদালতে এ মামলা করেন। তিনি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর আরএন রোড শাখায় কর্মরত।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বাদীর প্রাক্তন সতীন বেজপাড়া এলাকার লাবনী আক্তার এবং তার মা জোসনা বেগম।

মামলায় বাদী উল্লেখ করেন, লাবনী আক্তারের সঙ্গে তার স্বামী জিতুর বিবাহবিচ্ছেদের পর থেকেই লাবনী আক্তার ও তার মা জোসনা বেগম তার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং সুযোগ খুঁজছিলেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের আরএন রোডস্থ সোনালী ব্যাংকের নিচে সাবিনা ইয়াসমিনকে পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়েছে, লাবনী আক্তার হত্যার উদ্দেশ্যে দা দিয়ে সাবিনা ইয়াসমিনের মাথায় কোপ মারার চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেন। এতে কোপটি তার ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর লাবনী আক্তার দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং জোসনা বেগম চুলের মুঠি ধরে টেনে গুরুতর আঘাত করেন।

সাবিনা ইয়াসমিন মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে বুকে, পিঠে ও ঘাড়ে লাথি মেরে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহত সাবিনা ইয়াসমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host