1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

যুবদলের কমিটিতে যশোরের পাঁচ নেতার চমক

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন।

ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে যশোর জেলার পাঁচজন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে তাদের এই পদে আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর থেকে স্থান পাওয়া নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ (তালিকার ৫৮ নম্বর ক্রম), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ (তালিকার ১০৫ নম্বর ক্রম), পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন (তালিকার ১১৫ নম্বর ক্রম), গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু (তালিকার ১১৬ নম্বর ক্রম) এবং সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন (তালিকার ১৩১ নম্বর ক্রম)।

নতুন এই কমিটিতে যশোরের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের আশা, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের নেতাদের এই উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ইতিমধ্যে কমিটির নতুন নেতাদের অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং দলের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host