1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ আগের সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল ‘মাইর একটাও মাটিতে পড়বে না’—জুলাই কুস্তিগিরদের কড়া বার্তা মাহফুজ আলমের ইসলামিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: সেনাপ্রধান কর্তৃক ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ উদ্বোধন মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার: এবার কড়া সতর্কবার্তা বিআরটিএ-র নোয়াখালীর মাইজদী থেকে গৃহবধূ আঁচল বাঁসফোর নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি সিলিং ফ্যানে ঝুলছে সেজেগুজে থাকা গৃহপরিচারিকা কান্না শুনে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ সদস্যরা, হারিয়ে যাওয়া শিশু ফিরল মায়ের কোলে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নাটোরে শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছেন

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে নাটোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক অভিযুক্ত স্থানীয় একটি ফুচকার দোকানের কর্মচারী।

অন্যদিকে শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি তার প্রতিবেশী এক নানির সঙ্গে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল।

একপর্যায়ে শিশুটি একা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় পথে শরিফুলের সঙ্গে তার দেখা হয়।
তখন অভিযুক্ত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে রাস্তার পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। স্বজনরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হতে গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিনকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে আঘাত ও নির্যাতনের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। উন্নত ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শরিফুলের বাড়িতে চড়াও হয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে আনে এবং গণপিটুনি দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রক্তাক্ত ও আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে আটক করা হয় এবং চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনি প্রক্রিয়া কঠোরভাবে নেওয়া হবে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host