1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

যশোরের মনিরামপুরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে একে অপরের প্রতিবেশী ও বন্ধু ছিলেন।

নিহত রাকিবের চাচাতো ভাই ও বন্ধু সৌরভ হোসেন বাপ্পি জানান, রোববার রাতে রাকিব ও মেহেদী একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host