1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

রাফিয়া রাফি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনসিপি তার মৃত্যু নিশ্চিত করে শোকবার্তা প্রকাশ করেছে। জানানো হয়, তার জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে অনুষ্ঠিত হবে।

এদিকে, তার মৃত্যুতে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা মো. রাশেদ খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, বান্ধবী রাফিয়া রাফি স্ট্রোক করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একসাথে ২০১৯ সালে ডাকসু নির্বাচন করেছি, একসাথে রাজনীতি করেছি, আজ সবকিছুই স্মৃতি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host