1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

ফাঁকা বাসায় কিশোরীকে জুস খাইয়ে ধর্ষণ প্রতিবেশীর

  • প্রকাশিত সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জামাল (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। জানা গেছে, ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে কিশোরীকে মাদকমিশ্রিত জুস খাইয়ে ধর্ষণ করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেটে এলাকায় ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তন্তর করে জনতা। এর আগে শনিবার দুপুরে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা যায়। আটক জামালের বাড়ি ভোলা জেলায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বাকলিয়া এলাকায় আনুমানিক ১৪-১৫ বছর বয়সী এক শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনা জানাজানি হলে রোববার বিকেলে স্থানীয় জনতা ঘটনায় জড়িত যুবককে আটক করে। খবর পেয়ে আমরা অভিযুক্ত যুবক জামালকে আটক করেছি। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত ভিকটিম এবং অভিযুক্ত ব্যক্তি পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। ভিকটিমের বাবা সাগরে মাছ শিকারে যান। শনিবার বিকেলে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে কিশোরীকে নেশাযুক্ত জুস খাইয়ে ধর্ষণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host