1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

যশোরে শীর্ষ সন্ত্রাসী কামরুল ওরফে ‘খোঁড়া কামরুল গ্রেপ্তার

  • প্রকাশিত সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরের বহুল আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অস্ত্র মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কামরুল ইসলাম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আজিজের ছেলে। রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি আরও জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। তার বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজিসহ অন্যান্য ৭টি মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালি থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উল্লেখ করা হয়, মামলায় উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি কেনাবেচার সঙ্গে কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল জড়িত। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সালাউদ্দিন খান ও এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে শনিবার বিকেল ৩টার দিকে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের যোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এছাড়া যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host