1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

সিলেটে নববধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে চাঞ্চল্য

  • প্রকাশিত সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

৩০ মে ২০২৬ ইং সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ঝুমকি দেব (২৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার (২৪ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঝুমকি দেব উপজেলার বাঘা ইউনিয়নের অধিরের দোকান এলাকার সনৎ দেবের মেয়ে। মাত্র আড়াই মাস আগে হেতিমগঞ্জ পূর্বপাড়ার চঞ্চল দাসের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ঝুমকিকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। স্বজনদের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়; বরং ঘটনার দিনও তাকে নৃশংসভাবে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অলরেডি তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host