1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

যশোর বিএনপি ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

যশোর শহরের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় জমি বিরোধ মীমাংসার নামে চার লাখ টাকা গ্রহণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. রুবি (৪৫) নামে এক নারী।

অভিযোগ সূত্রে জানা যায়,খোলাডাঙ্গা মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ অবস্থায় খোলাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু ওরফে রড বাচ্চুসহ কয়েকজন নিজেদের সমঝোতাকারী হিসেবে পরিচয় দিয়ে বিরোধ নিষ্পত্তি এবং জমির দখল বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগকারী রুবির দাবি,অভিযুক্তদের কথায় বিশ্বাস করে প্রায় আট মাস আগে তিনি নগদ চার লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে গত ১৭ মে তাকে জমির দখল বুঝিয়ে দেওয়া হলেও কিছুদিনের মধ্যে ওই জমি পুনরায় তার কাছ থেকে দখল করে নেওয়া হয়।এরপর তিনি টাকা ফেরত চাইলে অভিযুক্তদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৩ মে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি কিংবা টাকা নিয়ে কোনো ধরনের দাবি-দাওয়া বা আইনগত পদক্ষেপ গ্রহণ করলে খুন-জখম ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেয়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তিনি আইনগত সহায়তার আশায় কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন খোলাডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু ওরফে রড বাচ্চু। তিনি বলেন,“ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এ ধরনের অভিযোগ তুলেছে। আমি কোনো টাকা গ্রহণ করিনি এবং অভিযোগের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই দেবাশীষ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা উদ্ঘাটনে পুলিশের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host