1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

মেঘনার চরে দুঃসহ অপেক্ষা শেষে উদ্ধার পেলেন তিন শতাধিক দর্শনার্থী

  • প্রকাশিত সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত দুর্গম কিল্লার চরে (ময়নার চর) আটকে পড়া দর্শনার্থীদের উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে তিন শতাধিক দর্শনার্থী উদ্ধার কাজ শেষ করা হয়। উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে বিভিন্ন স্থান থেকে আসা এসব দর্শনার্থীরা অনেকেই ট্রলার কিংবা নৌকায় করে মেঘনা নদী পাড়ি দিয়ে ওই চরে চরে ঘুরতে যায়। দিন শেষে সন্ধ্যার দিকে নৌকা-ট্রলার না পাওয়ায় এসব দর্শনার্থী আটকা পড়ে।

শনিবার সকালে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক এহসানুল হক হীরা বিষয়টি নিশ্চিত করে বলেন, বেড়িবাঁধে আসা দর্শনার্থীরা ট্রলারযোগে মেঘনা নদীর বিভিন্ন চরে ঘুরতে যায়। এর মধ্যে কিল্লার চরে এসব দর্শনার্থী আটকে পড়ে। সন্ধ্যার দিকে তাদের ভাড়া করা ট্রলারগুলো নিয়ে আসতে যেতে পারেনি। সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় এবং পরবর্তীতে নদীতে ভাটা থাকার করণে নৌকা-ট্রলার কিল্লার চরে ভিড়তে পারেনি। এতে নারী ও শিশুসহ ৩ শতাধিক দর্শনার্থী আটকে পড়ে। খবর পেয়ে নৌ-পুলিশ রাত পৌনে ১টার দিকে তাদের উদ্ধারে নামে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন ঘাটে নেমে তারা নিজ নিজ গন্তব্যে চলে যায়।

উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে ভিড় করে। এদের অনেকেই ট্রলার কিংবা নৌকায় করে মেঘনা নদী পাড়ি দিয়ে বিভিন্ন চরে ঘুরতে যায়।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বিভিন্ন এলাকা থেকে মেঘনা নদীর বেড়ীবাঁধে আসা দর্শনার্থীরা নদীবেষ্টিত চরগুলোতে বেড়াতে যায়। সারা দিন তারা সেখানে থাকে। এর মধ্যে সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় এবং পরবর্তীতে নদীতে ভাটা থাকার করণে নৌকা-ট্রলার কিল্লার চরে ভিড়তে পারেনি। এতে দর্শনার্থীরা আটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় নৌ-পুলিশ তাদের উদ্ধার করে। 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host