1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

“কে জানতো ঈদের ছুটিই হবে শেষ যাত্রা” — মেয়েকে হারিয়ে আহাজারি পরিবারের

  • প্রকাশিত সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটিয়েছিল পাঁচ বছরের শিশু হাবিবা আক্তার রোজা। কিন্তু ঈদ উদযাপন শেষে পরিবারের সঙ্গে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের ইলিশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা আক্তার রোজা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলাল মেকার বাড়ির দিনমজুর মো. গিয়াসউদ্দিন ও বিবি কুলসুম বেগমের একমাত্র মেয়ে।

কান্নাজড়িত কণ্ঠে হাবিবার বাবা মো. গিয়াসউদ্দিন বলেন, ঈদ উপলক্ষে পরিবারের সবাই গ্রামে এসেছিলেন। ব্যক্তিগত কারণে তিনি দুদিন পরে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরিবারের অন্য সদস্যরা সেদিনই রওনা হন। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

তিনি বলেন, ‘কে জানতো ঈদ করতে বাড়িতে এসে মেয়েটাকে চিরদিনের জন্য হারাতে হবে? আমার একটাই মেয়ে ছিল, আল্লাহ তাকে নিয়ে গেছেন।’

স্বজন লোকজন জানান, ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যরা ইলিশা লঞ্চঘাট হয়ে ঢাকায় ফিরছিলেন। হাবিবা তার মা কুলসুম বেগম, ভাই জুনায়েদ, খালা সুমাইয়া ও ফুফু জান্নাতকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা হয়। পথে ইলিশা বাজার এলাকায় পৌঁছালে রাস্তার অপর পাশ থেকে একটি শিশু হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। 

তাকে বাঁচাতে গিয়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে যায়। দুর্ঘটনায় হাবিবাসহ পরিবারের চার সদস্য গুরুতর আহত হন। হাবিবার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় এ পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host