1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

নৌকায় বসে মদ পান, ঝড়ো বাতাসে নদীতে পড়ে যুবক নিখোঁজ

  • প্রকাশিত সময় শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে নৌকায় বসে মদ পানের সময় ঝড়ো বাতাসে পদ্মা নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রক্তিম পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন বন্ধু নৌকা ভাড়া করে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে অবস্থান করছিলেন। সেখানে তারা মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে পড়েন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রক্তিম নদীতে পড়ে যান। তাকে উদ্ধারে তার দুই বন্ধু নদীতে ঝাঁপ দিলেও প্রবল স্রোতে তারাও ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে উদ্ধার করা সম্ভব হলেও রক্তিম এখনো নিখোঁজ রয়েছেন।
লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ডুবুরি দল ছাড়া কার্যকর অভিযান চালানো সম্ভব হচ্ছিল না। পরে সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host