1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

টেকনাফের সাবরাংয়ে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম নামে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রবিউল নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যায় শাহপরীর দ্বীপে যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষের লোকজন ওমর ফারুকের বাড়িতে হামলা চালায়।
এ সময় ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয় ইব্রাহিম। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে এবং ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host