1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জকসুতে উত্তেজনা: নেতাদের ওপর হামলা, মারধর করে ভিপিকে ক্যাম্পাস ছাড়া করার অভিযো

শ্যামনগরে জমি বিরোধে হিন্দু পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ১০…

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

শ্যামনগরে জমি বিরোধ নিয়ে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারীসহ ১০ জন আহত
সাতক্ষীরা অভিযোগ করেছেন, জমি বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে আব্দুল মজিদ পাইকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও লাঠিচার্জকারী বাহিনী একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালায়। ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রঞ্জিত গাইয়েনের বাড়িতে হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
অভিযোগ, হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহতদের মধ্যে নারী সদস্যরাও রয়েছেন। স্থানীয়রা জানান, হামলার শিকার পরিবারটি তাদের নিরাপত্তার জন্য চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সাথে, স্থানীয় সচেতন মহল এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
শ্যামনগর থানা জানিয়েছে যে, কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host