1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৮ মে) ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর তালিকায় থাকা বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভালো কাজের সন্ধানে বা অসচেতনতাবশত সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন থানায় আটক হওয়ার পর আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হলে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের স্বদেশে ফিরিয়ে আনা হয়।

প্রাপ্ত নথি অনুযায়ী, চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে তাদের বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল এবং গত ২৬ মে তারিখে এফআরও (FRO) তিরুচিরাপল্লী (আরবান) থেকে তাদের এক্সিট পারমিট দেওয়া হয়।

ফেরত আসা ৩৬ জনের মধ্যে সিংহভাগেরই বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম ও কাহালু এলাকায়। এ ছাড়া নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা এবং চট্টগ্রামের বেশ কয়েকজন নাগরিক এই তালিকায় রয়েছেন।

আজ ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশনের ইমিগ্রেশন অফিসার, বিএসএফের ‘বি’ কয় ১৪৫ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এবং পল্লদম থানা পুলিশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমিগ্রেশনের অফিসার-ইন-চার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, বিজিবি ক্যাম্প কমান্ডার এবং আইসিপি বেনাপোল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা নাগরিকদের আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় থানা ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়েছে।

বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর মাঠ সমন্বয়কারী সফিকুর রহমান বলেন, ফেরত আসাদের পরিবারের সাথে অতি দ্রুত যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host