1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

হাকিমপুর সীমান্তে প্রতিদিন জড়ো হচ্ছেন শতাধিক মানুষ, বাংলাদেশে প্রবেশের চেষ্টা

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে দিন দিন ভারতের হাকিমপুর সীমান্তে নতুন করে লোকজনের আগমন ঘটছে। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন করে মানুষ জড়ো হচ্ছেন এই সীমান্তে। বর্তমানে কিছু অভিবাসীকে চারটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বাকিরা সীমান্ত এলাকাতেই অবস্থান করছেন।

আন্তর্জাতিক আইন মেনে এসব ব্যক্তিকে খাদ্য ও পানীয়সহ প্রয়োজনীয় সেবা দিচ্ছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তথ্য অনুযায়ী, যাদের কাছে বাংলাদেশের পরিচয়পত্র বা নথি রয়েছে, সেগুলো যাচাই করে নতুন করে সংগ্রহ করা হচ্ছে। যাদের কোনো নথি নেই, তাদের প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

বিএসএফ সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ের এই তালিকা ইতিমধ্যেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে তারা। এরপর বিজিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত করে হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে।

পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা এড়াতে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host