1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

বিজেপিতে বড় রদবদল, দিল্লিসহ চার রাজ্যে নতুন সভাপতি ঘোষণা

  • প্রকাশিত সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

দিল্লি সহ দেশের চার রাজ্যে দলের সভাপতি বদল করল বিজেপি৷ রাজধানী দিল্লির পাশাপাশি হরিয়ানা, পঞ্জাব এবং ত্রিপুরায় সভাপতি বদল করেছেন বিজেপি নেতৃত্ব৷
দিল্লিতে বিজেপি-র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংসদ হর্ষ মলহোত্র৷ অন্যদিকে হরিয়ানার নতুন বিজেপি সভাপতি হয়েছেন অর্চনা গুপ্তা৷
ত্রিপুরায় নতুন বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক দেব রায়৷ হরিয়ানার বিজেপি সভাপতি হিসেবে কেওয়াল সিং ধিলোঁ-কে বেছে নিয়েছে দল৷
চার রাজ্যে নতুন সভাপতিকে দায়িত্ব দেওয়াকে বিজেপি-র সাংগঠনিক রদবদলের অংশ হিসেবেই মনে করা হচ্ছে৷ বিজেপি সূত্রের খবর, আগেই রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে সংগঠনে আমূল রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল পদ্ম শিবির৷
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনই নতুন রাজ্য সভাপতিদের নিযুক্ত করেছেন৷ পরে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানান৷
যে রাজ্যগুলিতে আগামী দু এক বছরের মধ্যে ভোট রয়েছে, সেই রাজ্যগুলিতেই সাংগঠনিক রদবদলে অগ্রাধিকার দিচ্ছে বিজেপি৷ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের সমন্বয় যাতে আরও মসৃণ হয়, এই রদবদলের সেটাও অন্যতম লক্ষ্য৷
২০২৪ সালে প্রথম বার সাংসদ নির্বাচিত হয়েছেন হর্ষ মলহোত্র৷ গৌতম গম্ভীর সরে দাঁড়ানোয় পূর্ব দিল্লি থেকে প্রার্থী হয়ে জয় পান তিনি৷ সাংগঠনিক দক্ষতার জন্যই বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সুনজরে ছিলেন হর্ষ৷ প্রথম বার সাংসদ হয়েই কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সড়ক পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান হর্ষ মলহোত্র৷
অন্যদিকে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রথম বার ভোটে লড়েই জয় পেয়েছিলেন অভিষেক দেবরায়৷ মাতারবাড়ি কেন্দ্র থেকে প্রায় ৯ হাজার ভোটে পেয়েছিলেন তিনি৷ এবার ত্রিপুরার রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তিনি৷
পঞ্জাবে রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়া কেওয়াল সিং ধিলোঁ বিজেপি-র পুরনো নেতা হিসেবেই পরিচিত৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর ঘনিষ্ঠ তিনি৷ হরিয়ানায় রাজ্য বিজেপি-তে সাধারণ সম্পাদক পদে ছিলেন অর্চনা সিং৷ এবার সেই মহিলা নেত্রীকেই দলের রাজ্য সভাপতির দায়িত্ব দিল বিজেপি৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host