1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে দুজন নিহত, অন্তত ৩০ জন আহত

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮ টার দিকে উপজেলার ক্রসিং শিকলবাহা আদর্শ পাড়ার তালতল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের (চট্টগ্রাম- জ-১১-০১১৬) বাসটি উল্টো পথে  দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল এ-সময় বিপরীত দিক থেকে আসা (চট্টগ্রাম- (ছ-১১-০১১৫) থ্রি হুইলার লেগুনাটিকে ধাক্কা দেন। এতে লেগুনাটি মূহুর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুইটি গাড়িতে থাকা একাধিক যাত্রী হতাহত হয় বলে জানা যায়। 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। 

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, এখন পর্যন্ত দুই মারা মারা গেছে আরও ৩০ মত চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। দূঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host