1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

নিজের পরিস্থিতি বুঝতে পেরে আজ ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্যারিস গেলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • প্রকাশিত সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২০ বার পড়েছেন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্যান্সের রাজধানী প্যারিস গেলেন। আজ (বুধবার, ২৭ মে) ভোর ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে প্যারিসে পৌঁছাবেন এই সাবেক প্রধান উপদেষ্টা।

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেয়া হয়।

সূত্র জানায়, আজ সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সূত্রটি সাবেক প্রধান উপদেষ্টার প্যারিসে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে, তবে সফরের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ৮ আগস্ট।

পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

এর মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১ বছর ১৯২ দিনের দায়িত্ব শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host