1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের রুদ্ধদ্বার বৈঠক

  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠাতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় রুদ্ধদ্বার বৈঠকের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে-এ লিখেছেন, একটি চুক্তির জন্য অর্থবহ ‘পয়েন্ট’-এর মাত্র একটি সেটই যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য, এবং আমরা এগুলো গোপন বৈঠকে আলোচনা করব। এই পয়েন্টগুলোর ভিত্তিতেই আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি।

প্রেসিডেন্ট আরও যোগ করেন, এটি যুক্তিসঙ্গত এবং সহজেই বাস্তবায়ন করা সম্ভব।

এর আগে বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলো, ইরান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ ‘পয়েন্ট’ মাত্র একটি সেটই আছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলাদাভাবে বলেন, তিনি আশা করছেন শুক্রবার (১০ এপ্রিল) থেকে আলোচনা শুরু হবে এবং তা খুব দ্রুত এগোবে।

ট্রাম্প তার অনলাইন পোস্টে আরও বলেন, কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তিনি ফেডারেল তদন্তের হুমকি দিচ্ছেন। তার অভিযোগ, তারা এমন কিছু চিঠিপত্র ছড়াচ্ছে যা যুদ্ধবিরতির চুক্তির ভিত্তি নয়। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেননি।

এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজক শরিফ জানান, দুই দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে পৌছেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host