1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

আদিতমারীতে নৃশংসতা: ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

​আজ রোববার (২৪ মে) সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘক্ষণ পরও তার কোনো সাড়াশব্দ না পাওয়ায়, একপর্যায়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতর গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন,সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্না বেগমের ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। এ অবস্থা দেখে আমি চিৎকার দিলে আমার দেবর ও আশপাশের লোকজন ছুটে আসেন। আমরা দেখতে পাই তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। পরিস্থিতি বুঝে আমরা মরদেহে হাত না দিয়ে সরাসরি পুলিশকে খবর দিই। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যেই জোরালো তদন্ত শুরু করেছে।

​ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই জঘন্য অপরাধের সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

​এদিকে, প্রত্যন্ত গ্রামীণ জনপদে এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host