1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ জন তরুণের প্রতিনিধি দল

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ তরুণের একটি প্রতিনিধি দল।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানান।

সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সম্প্রতি চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় স্থান পাওয়া ছাত্রনেতারা হলেন– মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, জহিরুল ইসলাম, এ বি এম ইজারুল কবি, মো. মঞ্জুরুল আলম, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

এদিকে, দলের পক্ষে এমন আন্তর্জাতিক সফরের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দলের পক্ষে এই সফরে অংশ নিতে পারা আমার জন্য গর্বের। উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে চীনের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ ভবিষ্যতে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।

নওরীন বলেন, বর্তমান বিশ্বে তরুণ নেতৃত্বকে আন্তর্জাতিক বাস্তবতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক নীতিনির্ধারণ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়। এই সফরকে আমি সেই অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লেখা এক চিঠিতে ছাত্রনেতাদের চীন সফরের প্রস্তাব করেন। চিঠিতে বলা হয়, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা উৎপাদনশীল শক্তির বিকাশ, উন্নয়ন, উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল প্রশাসনসহ চীনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা চীনের স্থানীয় নেতৃবৃন্দ, গবেষক এবং খ্যাতনামা থিংক ট্যাংকের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। 

এক্ষেত্রে বিমান ভাড়া, স্থানীয় আবাসন ও যাতায়াতসহ সফরের সব ব্যয়ভার বহন করবে চীন সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host