1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
জয়পুরহাটের আক্কেলপুরে দিনমজুর শ্যামল চন্দ্র মালীকে পিটিয়ে হত্যা ৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ

যশোরের সন্ত্রাসী অনির কাছ থেকে অস্ত্র ও সহযোগি তানভীরের কাছথেকে চাকু উদ্ধার

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে ও আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদসম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদেরকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host