1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এ আর খান আর নেই ঢাকসুর সাবেক ভিপি গ্রেপ্তার ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ

চাঁদপুরে রহস্যজনক মৃত্যু: একদিনে দুই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই নারীর স্বামীই প্রবাসে কর্মরত থাকায় ঘটনাগুলো ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সন্তোষপুর গ্রামের প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২২) এবং চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারজানা আক্তার নিজ ঘরের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে, আকলিমা আক্তার তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সকালে পরিবারের সদস্যরা বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়দের দাবি, প্রায় ১৫ মাস আগে তার বিয়ে হয়েছিল এবং পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host