1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

যশোরের চিহ্নিত সন্ত্রাসী অনি আটক

  • প্রকাশিত সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২ বার পড়েছেন

যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক ওরফে অনি অবশেষে ধরা পড়েছে। সোমবার সন্ধ্যায় শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে এক সহযোগীসহ তাকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে শংকরপুরের শান্তিপ্রিয় মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। আটক অনিক ওরফে অনি শংকরপুর বটতলা এলাকার আলতুর ছেলে। আটক তার সহযোগীর নাম তানভীর। তিনি শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী তারেকের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডিবি পুলিশ ত্রাস অনি এবং তার সহযোগী তানভীরকে আটক করে। তবে তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা জানা যায়নি।

যোগাযোগ করা হলে আটকের সত্যতা স্বীকার করে ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, একাধিক মামলার আসামি সন্ত্রাসী অনি এবং তার সহযোগীরা শংকরপুর মেডিকেল কলেজপাড়া এবং বাস টার্মিনাল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তারা ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মেডিকেল কলেজ রোডের ওয়াদুদ নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে অনি গং। তারা ওই বাড়ি থেকে মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলাও হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host