1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

যশোরে গভীর রাতে যুবকের ওপর হামলা, ছুরিকাঘাতে আহত

  • প্রকাশিত সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

যশোর সদর উপজেলার বলাডাঙ্গা এলাকায় গভীর রাতে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মাথায় আঘাত ও পিঠে ছুরিকাঘাতে আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম সোহাগ (৩০)। তিনি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের নুরু শেখের ছেলে।

জানা যায়, গত শনিবার (২৪ মে) রাত ১১টার দিকে সোহাগ বাড়ি থেকে বাইরে বের হন। এ সময় অভিযোগ রয়েছে, সন্ন্যাসী দিঘী এলাকার মিরাজ (৩০), বলাডাঙ্গা এলাকার তামিম (২২) এবং আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সোহাগের মাথায় আঘাত করে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host