1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

রাজধানীতে চিপস কারখানা থেকে দুই কর্মচারীর দগ্ধ মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

রাজধানীর পূর্ব বাড্ডায় একটি চিপস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) পূর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুড নামের কারখানাটি থেকে ওই দুই কর্মচারীর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইসলাম উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৩) এবং একই উপজেলার মজনু মিয়ার ছেলে মোস্তফা (২১)। 

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে টিনশেড দোতলা ওই চিপস কারখানার নিচতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার দোতলা থেকে ওই দুই কর্মচারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিচতলায় লাগা আগুনের ধোঁয়া ও তীব্র তাপের কারণে তাঁরা দোতলায় আটকা পড়ে মারা যান।

কারখানার কর্মী মো. রাকিবুল ইসলাম জানান, মালিক আমিরুল ইসলামের ওই কারখানায় প্রতিদিনের মতো কাজ শেষে রবিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ১০ জন কর্মচারী দোতলায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ প্রচণ্ড গরম হাওয়া, ধোঁয়া এবং নিচতলা থেকে আসা চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। এ সময় আতঙ্কিত হয়ে আটজন কর্মী কোনোমতে কারখানা থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও মোস্তফা ও মাহমুদুল হাসান ভেতরেই আটকা পড়েন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর তাঁদের মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host