1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন বেনাপোল থানার ভবেরবেড় এলাকার মৃত অহেত আলীর ছেলে তোতা মিয়া।

শনিবার (২৪ মে) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর কলেজগামী সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মেসার্স জামান টিম্বার মার্টের সামনে পাকা রাস্তার ওপর থেকে তোতা মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host