1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ছয়জন কারাগারে শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা মনিরামপুরে নামযজ্ঞ চলাকালে দা দিয়ে কুপিয়ে যুবককে আহতের অভিযোগ হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে আগুন, আতঙ্কে যাত্রী ও কর্মীরা ভূরুঙ্গামারীতে বাজারে আ গুন, ৯৫ দোকান পু ড়ে ১৫ কোটি টাকার ক্ষতি বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত যশোরে প্রভাষকের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি কুমিল্লায় বাড়ছে এইডস সংক্রমণ; পাঁচ মাসে ৭ মৃ’ত্যু, শনাক্ত ৩৭

ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দেয় সহিদ মিয়া

  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতে ভুক্তভোগী ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host