1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল যুবক বিজয় বর্মণের মরদেহ

  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

ময়মনসিংহে নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, পরিকল্পিতভাবে তাকে হ*ত্যা করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিজয় বর্মণ মুক্তাগাছা উপজেলার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। তিনি স্থানীয় একটি ঔষধের দোকানে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ শহরে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান বিজয়। পরে নে*শাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন। রাত ১২টার দিকে আবারও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি জঙ্গলে আড্ডা দিতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার দিনভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরের একটি পুকুরে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের চাচাতো ভাই সুব্রত বর্মণ বলেন, “বিজয় দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট ছিল। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমরা মনে করছি, তাকে পরিকল্পিতভাবে হ*ত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host