1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক তাবিজের নামে প্রতারণা; তান্ত্রিক অন্তরের ভাড়া বাসায় চাঞ্চল্যকর আলামত শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন, রাঙ্গাবালীতে শিক্ষক বরখাস্ত বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার, নেপথ্যে দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক শেখ হাসিনার বক্তব্য দেয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

গফুরগঞ্জ বাজারে আগুন, পুড়ে গেছে ৭ দোকান

  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

আগুনে বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্ট ফুড, সোহেল, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল ও আহসান উল্লাহর মুদি দোকানসহ মোট সাতটি দোকানের মালামাল পুড়ে যায়।

ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের গফুরগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে ৭টি দোকান।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেল্লাল ভ্যারাইটিজ স্টোর, নজরুল ফাস্ট ফুড, সোহেল, নিজাম খলিফার কাপড়ের দোকান, হাসান মালের হোটেল ও আহসান উল্লাহর মুদি দোকানসহ মোট সাতটি দোকানের মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেল্লাল বলেন, ‘রাত ২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন পুরো দোকান আগুনে পুড়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘দোকানে প্রায় ১০ লাখ টাকা নগদ ছিল। এছাড়া সার-কীটনাশক, বিকাশের মোবাইল সিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের মুদি মালামাল ছিল। আমার প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি।’

এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বোরহানউদ্দিন ইউনিটের সিনিয়র ফায়ার ফাইটার মো: সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হবে।’

তিনি আরো জানান, ‘পাঁচটি দোকান পুরোপুরি এবং দু’টি দোকান আংশিক পুড়ে গেছে।’

আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমির মো: মাকসুদুর রহমান, পৌর আমির মাওলানা আমান উল্লাহ, বড়মানিকা ইউনিয়ন আমির, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা। এছাড়াও যুবদল সভাপতি শিহাব হাওলাদারও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host