1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ বার পড়েছেন

রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই ব্যক্তি চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা শেষে বাসায় পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, শুক্রবার কলাবাগান এলাকার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে ফজলে আশিক বলেন, অভিযুক্ত ব্যক্তি তার ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার রাতে শিশুটি বাসার সামনে খেলছিল। এ সময় তিনি শিশুটিকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে ওই ব্যক্তি দরজা খুলে দেন। এরপর আশপাশের মানুষ বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় খবর দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host