1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

যশোরে শালিশ বৈঠকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

যশোর সদর উপজেলার ধোপাখোলা ইউনিয়নের আরোপপুর গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে শালিশ বৈঠকের মধ্যেই চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ সম্পা খাতুন (২৫) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে সম্পা খাতুন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে পাশের গ্রাম নতুনহাট তেঘরীর একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে একটি শালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, শালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সম্পা খাতুনকে মারধর করেন তার চাচা শ্বশুর ও দাদি শাশুড়ি।

মারধরের সময় অন্তঃসত্ত্বা সম্পা খাতুনের পেটে আঘাত লাগে বলে জানা গেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host