1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ঢাকা মেডিক্যালের সিঁড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

যশোরে দোকানির ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

যশোরের বাঘারপাড়ায় বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদপুর গ্রামের বাসিন্দা ও ধলগা রাস্তা মোড় এলাকার কাপড় ব্যবসায়ী মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় দুই বছর আগে একই এলাকার নয়ন তার দোকান থেকে বাকিতে ১ হাজার ৫০০ টাকার কাপড় ক্রয় করেন। পরে একাধিকবার টাকা চাওয়া হলেও তিনি তা পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে দোকানের সামনে নয়নের সঙ্গে দেখা হলে পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়ন মোবাইল ফোনে অন্যদের ডেকে আনেন। পরে অভিযুক্তরা ব্যবসায়ী মেহেদী হাসানকে দোকানের বাইরে নিয়ে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মেরে জখম করা হয় এবং তার প্যান্টের পকেটে থাকা দোকানের হালখাতার ৬০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host