1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে বাকৃবিতে দুই হলের সংঘর্ষ, আহত ৪ মৃত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়ে প্রাণ হারালেন সোলাইমান স্থানীয় রাজনীতিতে উত্তেজনা: নাসীরুদ্দীন পাটওয়ারীকে এলাকায় ঢোকা নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জের, দ্বিতীয়বারের মতো অব্যাহতির মুখে সালাউদ্দিন তানভীর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এড়াতে জেন-জিদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টার নিরাপত্তা সহযোগীর এনআইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ঢাকা মেডিক্যালের সিঁড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানির পর এলাকায় ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মানুষের থেকে ঋণ নিয়ে ঈদুল আজহায় বিক্রির জন্য ১০টি গরু ক্রয় করি।

ফেনীর র‍্যাব ক্যাম্পের পাশেই গরুগুলো বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম।

আজ ভোর ৫টার দিকে হঠাৎ চার/পাঁচজন ব্যক্তি এসে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।

আমার চিৎকার শুনে তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গাড়িটির পেছনে ধাওয়া করলেও আটকাতে পারেনি। আমি গরুটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয়রা জানায়, অনেকেই লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে ফেনীর হাট বাজারে বিক্রি করছে। এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেনি তবে গরুর পাল থেকে একটি গরু চুরি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তায় কাউকে ছাড় দেওয়া হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host