1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁনখারপুুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক যশোরের ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে ১৭শ’ গাড়ি তল্লাশি কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক যশোরে গভীর রাতে হিন্দু বাড়িতে চাঁদা দাবির অভিযোগ ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

  • প্রকাশিত সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার ও নারী-শিশু নিরাপত্তার প্রশ্নে আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, চিত্রশিল্পী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা শুভ সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু, জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী কাজী হাফিজুর রহমান, সাংবাদিক হাফিজুল নিলু, চিত্রশিল্পী ধর্মদাস মল্লিক, বন্ধুসভার সভাপতি প্রীতি রবি দাস, সাধারণ সম্পাদক জান্নাতি খানম এবং সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই’-এর স্বেচ্ছাসেবক রাবেয়া খাতুন।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন শুধু একটি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাজে আইনের শাসন দুর্বল হয়ে পড়া এবং অতীতের অনেক ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।

তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার, কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে এবং সাধারণ মানুষকে বারবার রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে।

মানববন্ধন থেকে নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের প্রতি মানবিক সহায়তা ও আইনি সুরক্ষা নিশ্চিতের দাবি জানান অংশগ্রহণকারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host