1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্মীয় বিশ্বাস অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর, বললেন— ‘আগে ধর্মব্যবসায়ীদের চিনুন’ রাজধানীতে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাসের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর পোস্ট ‘উধাও’, ছড়াল বিকৃত ভিডিয়ো! মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর, চাপে ফেসবুক নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দুই বছরেও সংস্কার হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভাস্কর্য পূর্বঘোষণা ছাড়াই চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার আই আইটিতে ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন ভারতীয় শিক্ষার্থী রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত

যশোরে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ এলাকায় ব্রিজ নির্মাণের পরিকল্পনা প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশিত সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ দুটি ব্রিজ নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)। তিনি বলেন, শহরের ক্রমবর্ধমান যানবাহনের চাপ, অপরিকল্পিত চলাচল এবং নাগরিক দুর্ভোগ কমাতে সরকার বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কাঠেরপুল ব্রিজ সম্প্রসারণ এবং গরীব শাহ থেকে ঘোপ নওয়াপাড়া সড়ক পর্যন্ত নতুন আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে। বৃহস্পতিবার যশোর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যশোর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগনির্ভর শহর। প্রতিদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। বিশেষ করে কাঠেরপুল এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় ব্রিজ সম্প্রসারণ ও নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যান চলাচলে গতি ফিরে আসবে এবং মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। তিনি আরও বলেন, আধুনিক ও বাসযোগ্য যশোর গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শুধু সড়ক বা ব্রিজ নির্মাণ নয়, নাগরিক সুবিধা নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিট লাইট এবং অভ্যন্তরীণ সড়কের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর শহরকে নতুনভাবে সাজাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। জনগণের সহযোগিতা ও সমর্থন থাকলে যশোরকে আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহরে পরিণত করা সম্ভব।

তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন। পাশাপাশি উন্নয়ন কাজের মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host