1. admin@sanataninews24.com : admin :
       
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৮ বছরের শিশুকে ধর্ষণ, গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার যশোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনতাই! যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য ধরা, ভ্রাম্যমান আদালতের কারাদন্ড নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী চলন্ত হাউজবোটের ইঞ্জিনে পড়ে টাঙ্গুয়ার হাওরে এসআইয়ের মেয়ের মর্মান্তিক মৃত্যু যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয়

ঝিকরগাছায় ব্যবসায়ী মিম হত্যার ঘটনায় পাঁচজন আটক

  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে এজাহার ভুক্তরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুরের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন, কীর্তিপুরের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেজনক হিসেবে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, নিহত আবু হুরাইরা মিম (২৪) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়। পাশাপাশি বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য পর্যালোচনা করে মামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host