1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলার শ্বশুর গ্রেফতার

  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

যশোরের শার্শা থানায় দায়ের হওয়া এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে মিজানুর রহমান ।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার একঝালা গ্রামের এক ব্যক্তি শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) গত ১৪ এপ্রিল রাত ১০টার দিকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশনা দেন। পরে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি দল র‌্যাবের সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে গত ২১ মে বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host