1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থেকে নেমে ৫ হাজারে সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড

রামিসাসহ সারাদেশে নারী নিপীড়ন ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

রামিসাসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন ও হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে “নিপীড়ন বিরোধী যশোর”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও সমাবেশে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, শিক্ষক সৈয়েদা বানু শিল্পী, অমিও রহমান, খানজাহান আলী শান্ত, শ্যামল শর্মা, সাংবাদিক তৌহিস জামানসহ অনেকে।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা বলেন, নারী নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের গভীর সংকটের বহিঃপ্রকাশ।

সমাবেশে বক্তারা আরও বলেন, “যে সমাজে নারী নিরাপদ নয়, সে সমাজ কখনো সভ্য বা মানবিক হতে পারে না। ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তারা রামিসাসহ সারাদেশের নির্যাতিত নারী ও শিশুদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ ও নারীর প্রতি বৈষম্যমূলক মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host