1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
রিটার্ন দাখিলের নিয়ম বদল: রাজস্ব আদায়ে নতুন চ্যালেঞ্জে এনবিআর যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে চাকরিচ্যুত আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা: মামাতো ভাইয়ের এক থাপ্পড়েই ফুফাতো ভাইয়ের মৃত্যু মঠবাড়িয়ায় শিক্ষক মনোজ স্যারের বাড়িতে ডাকাতির অভিযোগ, সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক অবসরে যাওয়ার দুদিন আগে বাসা থেকে হিন্দু পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ জবিতে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে আহত শিক্ষার্থী বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে

বিসিবি নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন শান্তনু ইসলাম সুমিত

  • প্রকাশিত সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এ নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্রীড়া সংগঠক ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক আলহাজ শান্তনু ইসলাম সুমিত।

মঙ্গলবার (২০ মে) তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় বিসিবির বর্তমান সভাপতি ও অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত শান্তনু ইসলাম সুমিত স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতা ও ক্রিকেটের প্রতি আগ্রহের বিষয়টি বিভিন্ন মহলে পরিচিত।

স্থানীয় ক্রীড়ামোদীদের একাংশ মনে করছেন, বিসিবির পরিচালনা পর্ষদে তিনি নির্বাচিত হলে তৃণমূল ক্রিকেট উন্নয়ন ও নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনায়ও তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সমর্থকরা তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়েছেন এবং নির্বাচনে সাফল্য কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host